ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি

জনগণের মালিকানা ফিরিয়ে দিতেই নির্বাচন চায় বিএনপি : মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ : মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের জান-মালে নিরাপত্তা চায়। তারা অত্যাচার আর জুলুমের শিকার হতে চায় না। দেশের মানুষ এখন ভোট দিতে চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।

তি বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের মালিকানা ফিরিয়ে দিতেই নির্বাচন চায়। যাতে এদেশের মানুষ নিরাপদে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থী বা মার্কাকে ভোট দিয়ে এমপি বানাতে পারে। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন নিয়ে সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোবাবেলা করতে হবে।

৫ আগস্ট, মঙ্গলবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ২০২৪ সালে ৩৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের স্বৈরতন্ত্রের পতন ঘটে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাশাসক শেখ হাসিনা চোরের মত পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। শেখ হাসিনার পথ অনুসরণ করে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজমও রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। এদেশের জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনা বিচার দেখতে চায়।

তিনি আরও বলেন, আজকের এইদিনে (৫ আগস্ট) আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র- জনতার বিজয়ের একবছর পূর্তি হয়েছে। আমরা ২০২৪ সালের ৫ আগস্ট এক নতুন বাংলাদেশ খোঁজে পেয়েছি। এই দেশকে নতুন করে গড়তে হবে। তাই আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারিতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই। যারা নানান অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি নির্বাচন বুঝে না। তারা ব্যালটের মাধ্যমে দ্রুত নির্বাচন চায়। যতদিন পর্যন্ত জনগণের ভোটাধিকার ফিরে না আসবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

মাদারগঞ্জ : মাদারগঞ্জে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, পৌর যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম রুনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ, উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রবিউল ইসলাম রাসেল, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মুত্তালিব সেলিম, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক হাবিবুর রহমান হবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল, সদস্য সচিব ফাহাদ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব আতিকুর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভূমিসেবা মেলা সমাপ্ত

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি

জনগণের মালিকানা ফিরিয়ে দিতেই নির্বাচন চায় বিএনপি : মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৪:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫