ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ভটভটির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ইসলামপুর : দুর্ঘটনাস্থল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভটভটি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাফি মিয়া (২০) নিহত হয়েছেন। ২৩ জুলাই, বুধবার বিকালে ইসলামপুর পৌরসভা পাথরঘাটা পাটনিপাড়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি মিয়া জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের হাজীপুরের কালী দাওপাড়া গ্রাামের শাহীন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী রাফি মিয়া বাড়ি ফেরার পথে পাথরঘাটা সেতু এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাফি মিয়া। ইসলামপুরের ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভটভটি গাড়িটি উদ্ধার করে থানায় আনার হয়েছি। ২৪ জুলাই বিকালে তা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভটভটির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৯:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫