ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুর : সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভায় বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য নেতৃবন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা ১৯ জুন, বৃহস্পতিবার জামালপুরের শহীদ সাফওয়ান অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী লীগের মত একটি রাজনৈতিক দল স্বৈরাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি দু:শাসনের কারণে আজ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। সে জন্য বাংলাদেশের মানুষ বিএনপি নামক একমাত্র রাজনৈতিক দলের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে। আগামীদিনে দুর্নীতি ও দু:শাসনমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সঠিক পথচলা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। যদি বিএনপি আগামীদিনে পথচলায় ভুল করে, যদি বিএনপির নেতা-কর্মীরা ভুল করে, তাহলে রাজনৈতিকভাবে শুধু বিএনপি মুখ থুবড়ে পড়বে না, এই বাংলাদেশের অগ্রযাত্রাও মুখ থুবড়ে পড়বে। আগামী দিনে নেতা-কর্মীদের জনগণের কথা চিন্তা করে পথচলার আহ্বান জানান তিনি।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির আওতাধীন ১৫টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫