ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী
প্রাকৃতিক দুর্যোগ

বকশীগঞ্জ দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ

জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১৭ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

জামালপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবর্ষণে মেরুরচর ইউনিয়নের অন্তর্গত আইরমারী নতুনপাড়ায় দশানি নদীর আনুমানিক ছয় কিলোমিটার জায়গায় বসতবাড়ি ভাঙন শুরু হয়েছে। ওই নদীর উপর এলজিইডির মাধ্যমে একটি নির্মিত সেতুও ভেঙে পড়েছে। এতে বকশীগঞ্জ থেকে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে উপজেলা পরিষদ থেকে রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থ ও এলজিইডি অফিসের প্রাপ্ত অর্থ দিয়ে তাৎক্ষণিক বালু, ইট ও খোয়া অন্যান্য সামগ্রী দ্বারা প্রাথমিক মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬টি পরিবারের নামের তালিকা তৈরি করে প্রতিটি পরিবারকে ৩০ কেজি হারে ৩ দশমিক ১৮০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে ১৭ মে, শনিবার জেলার ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৮০টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের অনুকূলে ২০ কেজি হারে ১৩ দশমিক ৬০০ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

প্রাকৃতিক দুর্যোগ

বকশীগঞ্জ দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ

আপডেট সময় ০৯:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫