ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জ : পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২৬ মার্চ বুধবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চ সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, মডেল থানা পৌরসভা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকআওয়াজ সালাম প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ : স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান। এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। সকালে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দিবসটি পালন করেছে। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় ১০:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫