ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জিবাচিক ওয়ার্কাস ইউনিয়নের নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

দেওয়ানগঞ্জ : জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা চিনিকল (জিবাচিক) ওয়ার্কার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ২৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে নির্বাচন কমিশনার সিআইসি শরিফুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নির্বাচনের তারিখ নিধারণ করে পুনরায় তফসিল ঘোষণা করেন। মসিউর রহমান, আমিনুল ইসলাম, শাহআলমকে সহকারী কমিশনার করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

২৩ ফেব্রুয়ারি রবিবার সারাদিন মনোনয়নপত্র সংগ্রহ, জমা, মনোনয়নপত্র যাছাই বাছাই ও প্রতীক বরাদ্দ করা হয়। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২২ জন প্রার্থী। এবার সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দু’জন করে, কার্যকরী সদস্য বেতন কমিশন পদে চারজন ও কার্যকরী সদস্য মুজুরি কমিশন পদে তিনজন প্রার্থী হয়েছেন।

নির্বাচন কমিশনার সিআইসি শরিফুল ইসলাম জানান, প্রশাসনের সহযোগিতায় জিবাচিক ওয়ার্কাস ইউনিয়নের নির্বাচনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। আশা করি আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।

উল্লেখ, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ওই ইউনিয়ন কমিটি গঠনের উদ্দেশ্যে ১৮ জানুয়ারি শনিবার তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের নির্ধারিত দিন ২৩ জানুয়ারি বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার দিনে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্য সংঘর্ষে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জিবাচিক ওয়ার্কাস ইউনিয়নের নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৭:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫