ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

বড় জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

বড় জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

২৮ জানুয়ারি মঙ্গলবার সুপার সিক্সে গ্রু-১’এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ভারতের কাছে হেরেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় জুনিয়র টাইগ্রেসদের।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ১৩ ওভার নির্ধারিত হয়েছিল ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ১৩ ওভারে ৬ উইকেটে ৫৪ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অমরিতা রামতাহাল।

নিশিতা আকতার নিশি ১১ রানে ৩টি, আনিসা আকতার সোবা ১৩ রানে ২টি উইকেট নেন।

জবাবে ৫৩ বল খেলেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ৩টি চারে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জুয়াইরিয়া। ১টি বাউন্ডারিতে ১৪ রান করেন ছোঁয়া।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিশি।

গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারলেও নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এবারের আসরে গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৫ ম্যাচে ৩টিতে জয় ও ২টিতে হারলো বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

বড় জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

আপডেট সময় ০৯:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫