ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদারগঞ্জ : শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপিনেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার বিকালে উপজেলার গুনারীতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গুনারীতলা সামাজিক কল্যাণ ও মানবিক উন্নয়ন সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহত্তর ময়মনসিংহ সি এন্ড এফ এমপ্লয়ীজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস সরকার, বিপ্লব মিয়া, নজরুল ইসলাম, মাফিজুর রহমান রঞ্জু, শ্যামল আহমেদ, আল আমিন, রাফিউল নূর আসলাম, সিয়াম, রিফাত, সবুজ, রাজীব, মহব্বত প্রমুখ।

মাদারগঞ্জ : শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপিনেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু। ছবি: বাংলারচিঠিডটকম

বৃহত্তর ময়মনসিংহ সি এন্ড এফ এমপ্লয়ীজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বাবু জানান, সমাজের পিছিয়ে পড়া গরিব, অসহায় শীতার্ত চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সংগঠনটি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু বলেন, গুনারীতলা সামাজিক কল্যাণ ও মানবিক উন্নয়ন সংঘ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। ছোট ছোট উদ্যোগ অনেক বড় দৃষ্টান্ত। আজকে যারা এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে তাদের অনেকেই বেকার, অনেকেই ছাত্র আবার অনেকেই ব্যবসায়ী। এরপরও তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারগঞ্জে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৯:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫