ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে শ্রমিক দলনেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

সরিষাবাড়ীতে শ্রমিক দলনেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শ্রমিক দলনেতা আরিফুল ইসলাম ডানোর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সানাকৈর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সানাকৈর আব্দুল আওয়ালের বয়লার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরিষাবাড়ী-দিগপাইত প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও মহাদান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহাদান ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের নেতা আনসার আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্রনেতা রঞ্জু মিয়া, জমির উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দলনেতা আরিফুল ইসলাম ডানোর উপর যেসব সন্ত্রাসীরা হামলা করে রক্তাক্ত করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে শ্রমিক দলনেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০৩:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪