ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের সিএফদের সভা অনুষ্ঠিত

সিএফদের সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

কাজের অগ্রগতি পর্যালোচনা এবং আগামীদিনে কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন এনএসভিসি প্রকল্পের আওতায় কর্মরত ইউনিয়ন সহায়ক ও কমিউনিটি সহায়কদের মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেন্ডার ফোকাল পারসন মিনারা পারভীন, উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব প্রমুখ।

২৩ জানুয়ারি ইসলামপুর বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শিশু সুরক্ষা, প্রতারণা বা দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা, নারী ও শিশু নির্যাতন বন্ধ করাসহ প্রকল্পের চলমান কার্যক্রম আরো সফল গতিতে পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের সিএফদের সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯