ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে কট্টরপন্থিদের বিক্ষোভ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

সম্প্রতি ইংল্যান্ডে তিন শিশু ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া কট্টর ডানপন্থিদের বিক্ষোভ ক্রমেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। দেশটির বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে কর্মকর্তারা আরও সংঘাতের আশঙ্কা করছেন। ৪ আগস্ট রবিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ সহিংসতার নিন্দা জানিয়ে ‘কট্টর ডানদের ঘৃণা’কে এ ঘটনার জন্য দায়ী করেছেন।

স্টারমার এ সংঘাতের শেষ দেখার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, রাস্তায় আইনশৃঙ্খলার লঙ্ঘন ঠেকাতে যুক্তরাজ্যের পুলিশকে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে।

এদিকে বিক্ষোভকারীরা অনলাইনে সান্ডারল্যান্ড, বেলফাস্ট, কার্ডিফ, লিভারপুল, ম্যানচেস্টারসহ বিভিন্ন শহরে আগামী দিনগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছে। তারা ‘যথেষ্ট’ ‘যথেষ্ট’, ‘আমাদের বাচ্চাদের বাঁচান’সহ বিভিন্ন বক্তব্য লেখা স্লোগান প্রদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে কট্টরপন্থিদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪