ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

এতিম শিশুদের ঈদের নতুন পাঞ্জাবি উপহার দিল জামালপুর প্রেসক্লাব

জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সরকারি শিশু সদনের এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জামালপুর সরকারি শিশু সদনের ৭৮ জন এতিম শিশুকে একটি করে ঈদের নতুন পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। ১০ এপ্রিল বিকেল ৫টার দিকে জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সরকারি শিশু সদনে গিয়ে এতিম শিশুদের মাঝে এসব পাঞ্জাবি বিতরণ করেন।

পাঞ্জাবি বিতরণের আগে জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মহব্বত কবির, জামালপুর প্রেক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা/এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমান প্রমুখ।

সরকারি শিশু সদনের শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে স্বাগত বক্তব্য রাখেন সরকারি শিশু সদনের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন । এ সময় অন্যান্যের মধ্যে বাংলাভিশন টিভি চ্যানেলের সাংবাদিক জাহিদ হাবিব, জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন ও সরকারি শিশু সদনের শিক্ষক সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে সরকারি শিশু সদনের ৭৮ জন এতিম শিশুর মাঝে ঈদের নতুন পাঞ্জাবি বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

এতিম শিশুদের ঈদের নতুন পাঞ্জাবি উপহার দিল জামালপুর প্রেসক্লাব

আপডেট সময় ০৮:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪