ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মেলান্দহে দুই হোটেল মালিককে জরিমানা

মেলান্দহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি খাবারের হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। ২৩ জানুয়ারি দুপুরে উপজেলার মাহমুদপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

জানা গেছে, মাহমুদপুর বাজারের হোটেল নিরিবিলির মালিক বিল্লাল হোসেন ও হোটেল সোনার বাংলা সুইটের মালিক নাজমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

মেলান্দহে দুই হোটেল মালিককে জরিমানা

আপডেট সময় ০৭:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪