ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

গাড়ির ধাক্কায় শিশু নিহত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাজধানী ঢাকার রামপুরায় সড়ক দুর্ঘটনায় স্নেহা (৬) নামে এক শিশু নিহত হয়েছে।২৮ ডিসেম্বর বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২৮ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে বাসার সামনে খেলা করছিল স্নেহা। এ সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর একটি গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যা সোয়া ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে রামপুরা থানাকে অবহিত করা হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গাড়ির ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় ০৮:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮