ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

জামালপুরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু এবং দুজন আহত হয়েছে। এ সময় বজ্রপাতে দুটি গরুও মারা গেছে। ২ জুলাই বিকেলে বৃষ্টির সময় সদর উপজেলার পৃথক দুটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার হাটচন্দ্রা পশ্চিমপাড়া এলাকার কৃষি শ্রমিক মোফাজ্জল শেখ (৫২) ২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মুষলধারে বৃষ্টির সময় বাড়ির পাশে ঝিনাই নদীর চর থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় আকস্মিক তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার দুটি গরুও বজ্রপাতে মারা যায়। মোফাজ্জল শেখ হাটচন্দ্রা গ্রামের মৃত ফুটু শেখের ছেলে।

অপরদিকে একই সময় বৃষ্টির মধ্যে জামালপুর শহরের বানিয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে আব্দুল খালেকসহ তিনজন মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে আব্দুল খালেক (৪৮) ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অপর দু’জন আহত হন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আব্দুল খালেক বানিয়া বাজার এলাকার সায়েব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, ২ জুলাই বিকেলে বজ্রপাতে জামালপুর শহরের পৃথক স্থানে মোফাজ্জল শেখ ও আব্দুল খালেক নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মোফাজ্জল শেখের দুটি গরুও মারা গেছে। তাদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

জামালপুরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ১০:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩