ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে সিডসের শিখন বিনময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ তাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব : ধর্ম প্রতিমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে তা ভুলে যাবার মত নয়। মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ, দেশের সকল মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি আজ ক্ষমতায় আছে বলেই বীর মুক্তিযোদ্ধারা সর্বক্ষেত্রে সম্মানিত হচ্ছে। মুক্তিযোদ্ধারা এখন অবহেলার পাত্র নন, শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আঃ কাদের শেখ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, শাহাদত হোসেন স্বাধীন, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, অধ্যক্ষ জামান আব্দুন নাসের চৌধুরী চার্লেস প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বস্ত্র তুলে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সিডসের শিখন বিনময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ তাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩