ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কাউন্সিলর মোহন মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে জমি দখলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর মোহন মিয়া।

২২ মার্চ দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাউন্সিলর মোহন মিয়া অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেও অপপ্রচার করছে। আমি কাউকে মারধর ও জমি দখল করিনি। আমি আমার ক্রয়কৃত জমি চিহ্নিত করায় একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করছে।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সরেজমিনে তদন্ত করে নিরপেক্ষ একটি প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন।

সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর খাজা আব্দুল্লাহ, সফিক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩