ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

আওয়ামী লীগকে নয়, ডিসেম্বরে বিএনপিকেই লাল কার্ড দেখাবে জনগণ : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে।

তিনি ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন।

বিএনপি মহাসচিব ফরিদপুরে কাকে এমপি বানাবে, কাকে মনোনয়ন দেবে, সেটা নিয়ে এখনই বাণিজ্য শুরু করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফরিদপুরে এখন টাকা উড়ছে।

বিএনপির শাসনামলে পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। আপনাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থপাচারকারী, মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে, তার বিরুদ্ধেও খেলা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আইনজীবী কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা, মেরিনা জাহান কবিতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগকে নয়, ডিসেম্বরে বিএনপিকেই লাল কার্ড দেখাবে জনগণ : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২