ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

বাসসের ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আর নেই

শাহরিয়ার শহীদ

শাহরিয়ার শহীদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা সম্পাদক (এমই) শাহরিয়ার শহীদ রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর দুপুর একটা ৫০ মিনিটে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

শাহরিয়ার শহীদের বাবা প্রখ্যাত সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস’র সম্পাদক মরহুম এ কে এম শহিদুল হক। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ১৪ নভেম্বর নগরীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

তাঁর মরদেহ ১৯ নভেম্বর পর্যন্ত এ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হবে। কানাডা থেকে দুই বোন দেশে ফেরার পর তাঁর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

বাসসের ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আর নেই

আপডেট সময় ০৬:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮