ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ভিসি প্রফেসর ড. আবুল বাসার আর নেই

প্রয়াত ভিসি প্রফেসর ড. মো. আবুল বাসার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আবুল বাসার আর নেই। তিনি ১৭ নভেম্বর সকাল সাড়ে ছয়টায় ঢাকায় মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। ১৭ নভেম্বর আছর নামাজের পর ঢাকায় বনানী কবরস্থানে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রফেসর ড. মো. আবুল বাসার বাংলাদেশ কৃষিবিশ্ব বিদ্যালয়ে টানা ৩৭ বছর অধ্যাপনা এবং পরবর্তীতে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চার বছর ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ রাষ্ট্রপতির আদেশ বলে তিনি ২০১৫ সালের ডিসেম্বর মাস হতে চার বছরের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং কার্যনির্বাহী বোর্ডের পরিচালক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর মাসুম আলম খান, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিসি প্রফেসর ড. আবুল বাসার আর নেই

আপডেট সময় ০৫:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮