ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে ও রেলসেবার মানোন্নয়নের দাবিতে সনাক-টিআইবির মানববন্ধন

সনাক-টিআইবির মানববন্ধন । ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর থেকে ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন বাতিলের প্রতিবাদে ও রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

৯ জুন দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশন প্লাটফর্মে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এই মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য দেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী কিসমত পাশা, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী নজরুল ইসলাম, সনাকের সহ-সভাপতি শামীমা খান, অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সদস্য জাহিদ হাসান প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন পুনর্বহালের পাশাপাশি আরও আসন বৃদ্ধির দাবি জানান। এছাড়াও টিকেট কালোবাজারী, ট্রেনের কর্মীদের অবৈধ যাত্রী পরিবহন বন্ধ, যাত্রীসেবার মান বৃদ্ধি, নতুন ২টি আন্ত:নগর ট্রেন চালু, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন, চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির রুট জামালপুর পর্যন্ত বর্ধিত করাসহ ২০ দফা দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে ও রেলসেবার মানোন্নয়নের দাবিতে সনাক-টিআইবির মানববন্ধন

আপডেট সময় ০৯:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২