ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে সজিব আহম্মেদ (২৫) ও জুলহাস উদ্দিন (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি  সন্ধ্যা ও মধ্যরাতে উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সজিব সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং জুলহাস পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে সজিব আহম্মেদ উপজেলার চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। মধ্যরাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ৩৮ নম্বর ডাউন মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপরদিকে জুলহাস উদ্দিন ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ভাটারা-কেন্দুয়া রুটের মধ্যবর্তী স্থানে রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন জানান, নিহত সজিব পুরোপুরি পাগল এবং জুলহাস নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কারও পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দু’টি দাফনের অনুমতি দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২