ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের, অবনতি অস্ট্রেলিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

সিরিজ জয়ে আইসিসির টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের। ১২ রেটিং বাড়লেও তালিকায় কোন উন্নতি হয়নি বাংলাদেশের। ২৩৪ রেটিং নিয়ে দশম স্থানেই রয়েছে টাইগাররা। বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে নবমস্থানে।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, জয় দিয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ।

তবে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারে র‌্যাংকিংএ অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। একধাপ নিচে নেমে গেছে অসিরা। ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তারা। অসিদের অবনতিতে পঞ্চমস্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ২৪৬।

২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ২৭৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। পরের দু’টি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের, অবনতি অস্ট্রেলিয়ার

আপডেট সময় ০৭:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১