ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নকলায় ২ গ্রামে পালিত হয়ে গেল আগাম পবিত্র ঈদুল আজহা

পবিত্র ঈদুল আজহার জামায়াতে অংশ নেন মুসল্লীরা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের নকলায় ২টি গ্রামে ২০ জুলাই আগাম ঈদুল আজহা পালিত হয়েছে। গ্রামগুলো হলো- উপজেলার নারায়ণখোলা ও চরকৈয়া।

সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দুই’শ থেকে আড়াই’শ মুসল্লী অংশগ্রহণ করেন। এবছর স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।

বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই ঈদ পালন করা হয়। মুসুল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

উল্লেখ্য, নকলা উপজেলা ছাড়াও শেরপুর জেলা সদরের উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল এলাকায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকলায় ২ গ্রামে পালিত হয়ে গেল আগাম পবিত্র ঈদুল আজহা

আপডেট সময় ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১