ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুরে ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও ক্যামিকেল উদ্ধার

দণ্ডপ্রাপ্ত ভেজাল কারবারি ও উদ্ধার ফুড কালার ও ক্যামিকেল। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও ক্যামিকেল উদ্ধার করেছে র‌্যাব-১৪। ৬ জুলাই দিনব্যাপী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। এ দিন এক ভেজাল কারবারিকে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের জেল দেওয়া হয়। এছাড়া অন্যজনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধার পলিথিন। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই জেলা শহরের সোহান স্টোর, ভাই বোন ট্রেডার্স ও খুশবু স্টোর কর্তৃপক্ষের গুদামে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ফুড কালার, ক্যামিকেল ও পলিথিন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ১ হাজার ৮১৮ কেজি পলিথিন, ৫ হাজার কৌটা জর্দা, ২০০ লিটার অবৈধ ক্যামিকেল ও ফুড কালার।

উদ্ধার পলিথিন। ছবি : বাংলারচিঠিডটকম

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র‌্যাব-১৪ এর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ মালামাল ধ্বংস করা হবে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাদিক আল শাফিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক

শেরপুরে ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও ক্যামিকেল উদ্ধার

আপডেট সময় ০৬:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১