ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অভিযানে ৪৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রাম থেকে ৪৩ বোতল বিদেশী মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। ২৩ জুন বেলা পৌনে তিনটার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীরা হলেন হালুয়াঘাট উপজেলার জহমকুড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আল-আমিন হোসেন (২২) ও ধনভাংগা গ্রামের মো. শামসুল ইসলামের ছেলে মো. শাহিন কাদের (২২)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২৩ জুন বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের জনৈক মো. জাকির মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তা থেকে বিদেশী মদসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৪৩ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মদের আনুমানিক মূল্য ২১ হাজার ৫০০ টাকা।

উদ্ধার ৪৩ বোতল বিদেশী মদ।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অভিযানে ৪৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১