ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

নকলায় ৪২ ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে জমি ও বাড়ি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২০ জুন ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, জ্যেষ্ঠ সাংবাদিক শাহাজাদা স্বপন, জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, মোশারফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, প্রথম পর্যায়ে এ উপজেলায় ৫৮টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ২য় পর্যায়ে আগামী ২০ জুন আরও ৪২টি পরিবারকে এসব ঘর প্রদান করা হবে। ইতিমধ্যে বন্দোবস্তকৃত ২ শতাংশ খাস জমির কবুলিয়ত ও নামজারী করাসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৪২টি ঘরের মধ্যে টালকি ইউনিয়নের জামতলীতে ৬টি ও চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আগলী ও চকবড়ইগাছীতে ৩৬টি।

জানা যায়, ওই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্মিত ঘরের চাবি, কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার সুবিধাভোগীদের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

নকলায় ৪২ ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে জমি ও বাড়ি

আপডেট সময় ০৬:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১