ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়বেন বলে ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সরকার ঘোষণা দেয়, তালেবান যদি তাদের প্রতিশ্রুতি বজায় রাখে তাহলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে পরবর্তী ১৪ মাসের (২০২১ সালের মে) মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নেবে।

চুক্তির আওতায় আরও ছিল, তালেবানরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে আল কায়দাকে কর্মকাণ্ড চালাতে দেবে না এবং জাতীয় শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আলোচনায় বসবে।

তবে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে ট্রাম্প প্রশাসন ও তালেবানের মধ্যে হওয়া গত বছরের চুক্তি অমান্য করা হবে বলে সূত্র জানিয়েছে। সেই সঙ্গে তালেবানের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে, আড়াই হাজার সেনা প্রত্যাহার করা কঠিন ও অনিরাপদ হতে পারে।

নাইন-ইলেভেনের পর (২০০১ সালের ১১ সেপ্টেম্বর) তালেবানদের উৎখাত করতে আফগানিস্তানে ওই বছর থেকে মার্কিন সেনা নিয়োজিত হয়।

তবে গত কয়েক বছরে তালেবানরা বিদ্রোহী শক্তি হিসেবে নিজেদের আবার পুনর্গঠিত করেছে এবং ২০১৮ থেকে আফগানিস্তানের দুই তৃতীয়াংশ অঞ্চল জুড়ে সক্রিয় রয়েছে। দেশটির নির্বাচিত সরকারকেও তারা হুমকি দিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু

১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা

আপডেট সময় ১২:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১