ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ইউজিসি সদস্য ড. সাজ্জাদের সাথে বশেফমুবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

ইউজিসিতে সৌজন্য সাক্ষাতে প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন নিজের লেখা ‘অদম্য বাংলাদেশ’ বই উপহার দেন বশেফমুবিপ্রবি ভিসি প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদকে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় ইউজিসিতে প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের দপ্তরে এ সাক্ষাৎ হয়।

এ সময় দু’জনের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, সরকার মানসম্মত উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ও আধুনিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, বাঙালির স্বপ্ন সারথি বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় একটি মডেল বিশ্ববিদ্যালয় করতে চাই।

এ সময় নতুন এ বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন ইউজিসির সদস্য প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

এদিকে সাক্ষাৎকালে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদকে নিজের লেখা সম্প্রতি প্রকাশিত ‘অদম্য বাংলাদেশ’ বইটি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ইউজিসি সদস্য ড. সাজ্জাদের সাথে বশেফমুবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১১:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১