ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চায় যুবলীগ নেত্রী জহুরা

সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম।

তিনি ৪ ফেব্রুয়ারি বেলা ১টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী মার্চ মাস থেকে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাই ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ওই নির্বাচনে তাকে নৌকা প্রতীক দিতে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন একজন নারী হিসেবে নির্বাচিত হয়ে শেখ হাসিনাকে চেয়ারম্যান পদটি উপহার দিতে চাই।

নৌকা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে সংবাদ সম্মেলন করেন এই নেত্রী।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চায় যুবলীগ নেত্রী জহুরা

আপডেট সময় ০৬:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১