ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বিদেশী পিস্তলসহ আটক ১

আটক মো. নাঈম সরকার।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় ২৯ ডিসেম্বর রাতে একটি অভিযান পরিচালনাকালে একটি বিদেশী পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

আটক ব্যক্তির নাম মো. নাঈম সরকার (৪৩)। তিনি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার পুবাইল গ্রামের মৃত ইমরান সরকারের ছেলে।

জানা গেছে, ২৯ ডিসেম্বর রাত দেড়টার দিকে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া বাজারে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাংটিয়া বাজারস্থ রবিন স্টোরের সামনে পাকা রাস্তা থেকে অবৈধ অস্ত্রসহ মো. নাঈম সরকারকে আটক করা হয়। তার কাছ থেকে একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি ও নগদ ১ হাজার ৮৭২ টাকা উদ্ধার করা হয়।

নাঈম সরকারের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বিদেশী পিস্তলসহ আটক ১

আপডেট সময় ০২:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০