ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

রেলওয়ে ওভার পাস প্রকল্প : রাস্তা সংস্কার ও ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবি

জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প এলাকায় জমি অধিগ্রহণের টাকা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের টাকা পরিশোধ এবং রাস্তা সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প এলাকার জমির মালিকদের জমি অধিগ্রহণের টাকা ও ব্যবসায়ীদের ন্যায্য ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবিসহ যাতায়াতের অনুপযুক্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন জমির মালিক ও ব্যবসায়ীরা। শহরের প্রধান সড়কের স্টেশন রোডে প্রকল্প এলাকায় সম্মিলিত ব্যবসায়ী জনতা ঐক্য পরিষদ ২৭ সেপ্টেম্বর সকালে এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী স্থায়ী সম্মিলিত ব্যবসায়ী জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী নূর মোহাম্মদ সাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্মআহ্বায়ক ব্যবসায়ী মো. মতিউর রহমান, জাকির হোসেন খান, তাবাব চৌধুরী, জাহিদুর রহমান মানিক, দেবব্রত নাগ মধু, রমজান আলী রনজু, শহীদ বক্স ও সোহেল আরমান প্রমুখ।

মানববন্ধনে জমির মালিক ও ব্যবসায়ীরা বলেন, শহরের রেলগেট এলাকায় প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভার পাস নির্মাণ প্রকল্পের কাজের দীর্ঘসূত্রিতার কারণে প্রধান সড়কের স্টেশন রোডের দুই পাশের রাস্তা ও ফুটপাত লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। প্রকল্পের মাটি খোঁড়াখুঁড়ির কারণে খানাখন্দ ও হাটুপানির জলাবদ্ধতায় প্রধান সড়কে যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীরা আরও বলেন, প্রকল্পের শর্ত অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট ঠিকাদার প্রকল্প এলাকার পাশ দিয়ে ভালোভাবে অস্থায়ী রাস্তা নির্মাণ করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। কোথাও অস্থায়ী রাস্তা করে দেওয়া হয়েছে। কোথাও করা হয়নি। ফলে এই রাস্তায় যাতায়াত করতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। মাঝে মধ্যেই ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বৃষ্টি হলে পায়ে হেটেও যাতায়াত করা যায় না। এসব কারণে সড়কের দুই পাশের ব্যবসায়ীরা ব্যবসা না করতে পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে এই প্রকল্প এলাকার জমির মালিকদের জমি অধিগ্রহণের সমুদয় টাকা ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণের টাকা দ্রুত পরিশোধ করাসহ প্রধান সড়ক সংস্কার ও মেরামত করে যাতায়াতের উপযোগী করে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

রেলওয়ে ওভার পাস প্রকল্প : রাস্তা সংস্কার ও ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবি

আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০