ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মোট আক্রান্তের সংখ্যা ২১ আগস্ট ৫৬ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।

সিএসএসই জানায়, স্থানীয় সময় বিকেল ৩ টা ২৭ মিনিট পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৯২৭ টা) বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫৬ লাখ ৭ হাজার ৯৯৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।

ওই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ৬ লাখ ৫৫ হাজার ৩৭৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফ্লোরিডায় ৫ লাখ ৯৩ হাজার ২৮৬ জন, টেক্সাসে ৫ লাখ ৮০ হাজার ৪৪৮ জন এবং নিউইয়র্কে ৪ লাখ ২৮ হাজার ৫১২ জন এ মহামারি করোনভাইরাসে সংক্রমিত হয়েছে।

জর্জিয়া, ইলিনইস, অ্যারিজোনা ও নিউজার্সিসহ অপর রাজ্যগুলোতে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে

আপডেট সময় ১২:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০