ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানা

যমুনা সার কারখানা

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা-জেএফসিএল এ ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। ৩০ ঘন্টা বন্ধ থাকার পর ২৯ মে দিবাগত রাত দেড়টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

জেএফসিএল সূত্র জানায়, অ্যামোনিয়া প্লান্ট শাখার জেনারেটর পাওয়ারে যান্ত্রিক সমস্যার কারণে ২৮ মে রাত ৭টা ২৫ মিনিটে কারখানা বন্ধ হয়। এতে কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব দক্ষ জনবল দিয়ে ৩০ ঘন্টা মেরামত কাজ করে ২৯ মে দিবাগত রাত দেড়টায় উৎপাদনে আসে কারখানাটি। ১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠার পর থেকেই উত্তরাঞ্চলের ১৬টি জেলা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সারের চাহিদা পূরণ করে আসছে।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার এ প্রতিবেদককে জানান, যমুনা সার কারখানার অ্যামোনিয়া পাওয়ার প্ল্যান্ট শাখার জেনারেটরে সামান্য যান্ত্রিক সমস্যা দেখা দিলে ইউরিয়া উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কারখানার নিজস্ব জনবল দিয়ে মেরামত কাজ শেষ করে ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

আপডেট সময় ০৭:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০