ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

ইসলামপুরের ইউএনওসহ জামালপুর জেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত  

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটম
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ২৫ মে আরও ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দাদি-নাতি, একজন ডিপ্লোমা চিকিৎসকের সাত বছর বয়সের ছেলে ও একজন নারী স্বাস্থ্যকর্মীর সাড়ে তিন বছরের ছেলে রয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। জামালপুরের সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২৫ মে জামালপুরের চারটি উপজেলায় ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের এবং ময়মনসিংহ পিসিআর ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলায় পাঁচজন, ইসলামপুর উপজেলায় তিনজন, দেওয়ানগঞ্জ উপজেলায় একজন এবং জামালপুর সদর উপজেলায় চারজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

সরিষাবাড়ী উপজেলায় পাঁচজনের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকার এক ব্যক্তি (৪৫), মাইজাবাড়ি গ্রামে গাজিপুর থেকে আসা এক যুবক (২২), বলারদিয়ার গ্রামের একজন (৩৭) ও ফুলবাড়িয়া গ্রামের এক নারী (৪২) এবং পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের এক ব্যক্তি (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন।

ইসলামপুর উপজেলায় তিনজনের মধ্যে ইসলামপুরের ইউএনও (৩২), গোয়ালেরচর ইউনিয়নের পোড়ারচর কমিউনিটি ক্লিনিকের একজন নারী স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) সাড়ে তিন বছর বয়সের এক ছেলেশিশু এবং ইসলামপুর পৌরসভার কিংজাল্লা গ্রামে ঢাকা থেকে বাড়িতে আসা একজন ব্যবসায়ীর (২৮) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে সাত বছর বয়সের এক শিশু। সে এর আগে আক্রান্ত দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালের একজন ডিপ্লোমা চিকিৎসকের (স্যাকমো) ছেলে।

জামালপুর সদর উপজেলায় চারজনের মধ্যে ঘোড়াধাপ ইউনিয়নের ৬০ বছর বয়সের এক নারী এবং তার এক নাতি (১৬), মেষ্টা ইউনিয়নের এক যুবক (২৫) এবং দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী গ্রামে নায়রণগঞ্জ থেকে বাড়িতে আসা এক যুবকের (৩০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে  জানান, নতুন করে আক্রান্ত সরিষাবাড়ী উপজেলার একজন নারীসহ পাঁচজন, দেওয়ানগঞ্জের এক শিশু এবং জামালপুর সদরের চারজনের মধ্যে তিনজনকে প্রাতিষ্ঠানিক আইনোলেশন সেন্টারে ভর্তির প্রক্রিয়া চলছে। এছাড়া জামালপুর সদরের একজন ও ইসলামপুরের ইউএনওসহ তিনজনকে তাদের বাসা-বাড়িতে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে আক্রান্ত এই ১৩ জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইসলামপুরের ইউএনওসহ জামালপুর জেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত  

আপডেট সময় ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০