ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

তৃতীয় পর্যায়ে জামালপুর সমিতির খাদ্য সহায়তা

জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক ও জেলা ইমাম সমিতি সভাপতি মৌলানা আখতারুজ্জামান সিদ্দিকীর হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জামালপুর সমিতি ঢাকা। এরই অংশ হিসেবে ১৩ মে জামালপুর সদর উপজেলার সকল মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ এক হাজার ৫৮ জনের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক ও জেলা ইমাম সমিতি সভাপতি মৌলানা আখতারুজ্জামান সিদ্দিকীর হাতে জামালপুর সমিতির পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেন ইউনাইটেড ট্রাস্টের এরিয়া ম্যানেজার সিব্বির হোসেন এবং উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

এর আগে জামালপুর সমিতি জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১৪৩০ পরিবার, শহরের মসজিদগুলোর ২৭০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১১২টি হরিজন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি পিঁয়াজ, এক কেজি মশুরের ডাল, আধা কেজি লবণ।

খাদ্য সামগ্রী বিতরণ কাজে সহায়তা প্রদানের জন্য জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, যুব উন্নয়ন, ইসলামিক ফাউন্ডেশন, উন্নয়ন সংঘসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামালপুর সমিতির সভাপতি আলহাজ হাসান মাহমুদ রাজা ও মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

তৃতীয় পর্যায়ে জামালপুর সমিতির খাদ্য সহায়তা

আপডেট সময় ০৬:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০