ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেষ্টায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল আওয়ামী লীগ নেতারা

মেষ্টায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দেন আওয়ামী লীগ নেতারা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কৃষকেরা শ্রমিক পাচ্ছেন না। তাদের এই কষ্ট দেখে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছাশ্রমে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। ১ মে সকাল সাড়ে ১১টার দিকে মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে কৃষক মতিউর রহমান, খোরশেদ আলম মধু, রবিউল ইসলাম ও আনিছুর রহমানের পাকা ধান কেটে দেন তারা।

জানা গেছে, সদরের মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ তরফদার বাদলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় কৃষকদের প্রায় ৩ একর পাকা ধান কেটে দেওয়া হয়।

আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ তরফদার বাদল জানান, করোনাভাইরাসের কারণে সারাদেশে কৃষকদের ধান কাটতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশের ন্যায় জামালপুরে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের ধান কাটার উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সদরের মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে বেশ কয়েকজন কৃষকের পাকা ২৮ ধান কাটা হয়। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মেষ্টায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল আওয়ামী লীগ নেতারা

আপডেট সময় ০৬:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০