ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সিএনজি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী আহত, রাস্তা অবরোধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজোলার তারাকান্দি-ভুয়াপুর-টাঙ্গাইল সড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় আছিয়া আক্তার (১০) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী একঘন্টা সড়ক অবরোধ করে রাখে। ৫ মার্চ সকালে সড়কের পিংনা আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক সিএনজি অটোরিকশাটিকে জব্দ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষর্দশী সূত্র জানায়, আহত আছিয়া আক্তার উপজেলার পিংনা ইউনিয়নের আরএমপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের মেয়ে। আছিয়া সকাল সাড়ে নয়টার দিকে সড়ক দিয়ে বাড়ি থেকে পিংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌছলে পিছন দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও সিএনজি অটোরিকশাটিকে আটক করে থানায় দেয় এলাকাবাসী। পুলিশ ন্যায় বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাব্বত কবীর বলেন, দুর্ঘটনায় চালক পালিয়ে গেলেও সিএনজি অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

সিএনজি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী আহত, রাস্তা অবরোধ

আপডেট সময় ০৭:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০