ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডার বাজ ও ভূমি দস্যুদের না বলুন : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। – পুরনো ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং টেন্ডার বাজ ও ভূমি দস্যুদের না বলার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়ে ছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য ও ভিক্ষুকমুক্ত দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তিনি জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছেন।’ শেখ হাসিনার উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে উল্লেখ করে কাদের বলেন, বিগত ৪৪ বছরে একজন সৎ রাজনীতির এবং সৎ রাষ্ট্র নায়কের নাম শেখ হাসিনা। একজন দক্ষ রাষ্ট্রনায়ক ও দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের ১৬ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে এ আহবান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের ঘর থেকে সুদ্ধি অভিযান শুরু করেছেন। দেশের উন্নয়নে এবং একটি সুন্দর দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে হবে। ’

১৬ নভেম্বর বেলা ১১টায় সম্মেলন মঞ্চে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্মেলনের উদ্বোধন করেন। পরে স্বেচ্ছাসেবক লীগের দলীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মমতাজ। পরে চার ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এর আগে সম্মেলন স্থলে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে অন্যানের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

রাজনীতির গন্ডি পেরিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্র নায়ক উল্লেখ করে ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস-দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি বিরোধী সুদ্ধি অভিযান সফল করতে হবে। শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না। তিনি পরবর্তী প্রজন্মের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগ-এর সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মতিউর রহমান মতি। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক সালে মোহাম্মদ টুটুল।

স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। নেতা-কর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। নৌকার আদলে তৈরি করা হয় সম্মেলন মঞ্চ। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল সোহরাওয়াদী উদ্যান।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডার বাজ ও ভূমি দস্যুদের না বলুন : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯