ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী মো. আমজাদ হোসেনের মৃত্যুর প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে যানজটের কারণে ব্যাটারিচালিত রিকশা উল্টে নালায় পড়ে আইনজীবী ও মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেনের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর জেলার আইনজীবীরা। ২ জুলাই বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন দুর্ঘটনাস্থল কালভার্টের সামনে জামালপুর জেলা আইনজীবী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আইনজীবী মনজুর কাদের খান বাবুল, আইনজীবী জাহিদ আনোয়ার, আমান উল্লাহ আকাশ, মো. গোলাম নবী, মো. শহীদুল ইসলাম পাহলোয়ান, বাবর আলী, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মো. আব্দুস সালাম, মো. রাশেদুল ইসলাম ও নিহত আইনজীবীর ছেলে মুনিফ হুসাইন প্রমুখ।

জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেনের মৃত্যুর কারণ হিসেবে ঘটনাস্থলের যানজটের কথা উল্লেখ করে মানববন্ধনে আইনজীবী নেতৃবৃন্দ বলেন, প্রশাসন শহরের যানজট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়ে একজন আইনজীবীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের নাকের ডগায় ব্যস্ততম প্রধান সড়কের পানি ও বর্জ্য নিষ্কাশনের কালভার্টের পাশে কোনোরকম নিরাপত্তা দেয়াল না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বক্তারা দুর্ঘটনাস্থলের ওই কালভার্টের পাশে নিরাপত্তা দেয়াল নির্মাণসহ দুর্ঘটনার সাথে জড়িত যানজট সৃষ্টিকারী সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুই শতাধিক আইনজীবী এ মানববন্ধনে অংশ নেন।

প্রসঙ্গত, আইনজীবী ও মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন ৩০ জুন সকালে পেশাগত কাজে ব্যাটারিচালিত রিকশায় জামালপুর জেলা জজ আদালতে যাচ্ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের মাঝামাঝি প্রধান সড়কের কালভার্টে যানজটের কারণে রিকশাটি চালকসহ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বড় নালায় পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই দুর্ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। রিকশাচালকের পরিচয় জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯