ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারস-এর মধ্যে পাইলট প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত

বাংলারচিঠিডটকম ডেস্ক: হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ ও চালানোর ওপর বিশেষ প্রশিক্ষণসহ বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রাশিয়ান হেলিকপ্টারস-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম ও রাশিয়ান হেলিকপ্টারস-এর ডিরেক্টর (সেল্স) আরতেম ফেতিসব গত ৩০ মে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ৮ জুন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিকে একথা জানানো হয়েছে।

চুক্তির অংশ হিসেবে, রাশিয়ান কোম্পানি রাশিয়ার উলান-উডে-তে এবং বাংলাদেশে বিজিবির পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান স্টাফদের প্রশিক্ষণ প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারস-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বরে রাজধানীর পিলখানা এলাকার বিজিবির এয়ার উইং এর জন্য দু’টি হেলিকপ্টার কিনতে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারস-এর মধ্যে পাইলট প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় ০৫:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯