ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালপুরে গ্রীষ্মকালীন সবজির বীজ ফলগাছের চারা বিতরণ

এনএসভিসি প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ও ফল গাছরে চারা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম :

পুষ্টিহীনতার মতো নিরব ঘাতক নির্মূলকরণের লক্ষ্যে এবং সুস্থ সবল প্রজন্ম সৃষ্টির জন্য জামালপুরে বাস্তবায়নাধীন নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইনস ফর স্মলহোল্ডার ফারমার্স (এনএসভিসি) প্রকল্পের আওতায় জামালপুর সদর উপজেলার রানাগাছায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ এপ্রিল পুষ্টিদলের সদস্যদের মাঝে গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ও ফল গাছের চারা বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এনএসভিসি প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক আব্দুল হান্নান, কৃষি বিশেষজ্ঞ সুণীল কুমার মৃধা, রানাগাছা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. ছামসুন্নাহার রুমা, ওয়ার্ডের সদস্য মো. আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আমিনুল ইসলাম প্রমুখ।

৩৮ জন কৃষকের মাঝে পাঁচ প্রকারের শাক সবজির বীজ হিসেবে লাল শাক, কলমি শাক, ঢেঁড়শ, বরবটি ও মিষ্টি কুমড়া এবং চার প্রকারের ফলের চারার মধ্যে রয়েছে আম, পেয়ারা, লেবু ও পেঁপেঁ। এই কর্মসূচির মাধ্যমে সদর উপজেলার ৯টি ইউনিয়নের মোট ২৫০ আইওয়াইসিএফ দলের পরিবার উপকৃত হবেন।

সূত্র জানায়, পুষ্টি বাগানের মাধ্যমে শাক সবজির বীজ ও ফল গাছের চারা সঠিক নিয়মে রোপণ এবং চাষ করা হলে পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা পূরণ হবে, পরিবারের ব্যয় হ্রাস হবে, উদ্বৃত্ত শাক-সবজি বিক্রির মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধিসহ টাটকা শাক সবজি খাওয়ার মাধ্যমে নানাবিদ স্বাস্থ্য সমস্যা দূর হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

জামালপুরে গ্রীষ্মকালীন সবজির বীজ ফলগাছের চারা বিতরণ

আপডেট সময় ০৮:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯