ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সিএনজিচালক শফিকুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিএনজিচালক শফিকুল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। ১০ মার্চ দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদলতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. ইকবাল হোসেন এ আদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আদালতে তিন আসামির মধ্যে দুইজন উপস্থিত ছিলেন। তবে অন্য এক আসামি ৭ বছর ধরে পলাতক রয়েছে বলে জানা গেছে।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী বিশ্বনাথ পাল। রাষ্ট্রপক্ষের একমাত্র আইনজীবী ছিলেন এ. বি. এম নুরুজ্জামান খোকন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসমাঈল, জিয়াউল হাসান ও পলাতক সুরুজ।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এ বি এম নুরুজ্জামান খোকন বলেন, দণ্ডিতরা ২০১১ সালের ১২ মার্চ সিএনজিচালক শফিকুল ইসলামকে খুন করে তার সিনএনজি ছিনতাই করে নিয়ে যায়। পরে নিহত শফিকুলের বাবা আবুল হোসেন ওরফে হোসেন আলী বাদী ১৩ মার্চ সন্ধায় ভালুকা মডেল থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফায়েজুর রহমান প্রথমে ইসমাঈল ও জিয়াউল হাসানকে গ্রেপ্তার করেন। পরে তারা সুরুজের নাম বলেন।

তিনি আরো বলেন, মামলা দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ দণ্ডিত ৩ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। প্রায় সাত বছর পর ১০ মার্চ ২ আসামির উপস্থিতেই তাদের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। মামলার অপর আসামি সুরুজ প্রথম থেকেই পলাতক রয়েছেন।

উল্লেখ, ময়মননিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামের সিএনজিচালক শফিকুল ইসলাম ২০১১ সালের ১২ মার্চ সকালে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসে নাই। পরে ১৩ মার্চ বিকেলে উপজেলার বিলাইজুড়া খালপারে একটি লাশের খবর পেয়ে স্বজনরা গিয়ে শফিকুলের লাশ সনাক্ত করেন। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

সিএনজিচালক শফিকুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯