ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন

পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, শুনছি শেখ হাসিনা নাকি ডিসেম্বর মাসে আসবেন। আমরা যেটুকু বুঝি যে, তিনি জনতার রুশের মুখে এই দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিকারগ্রস্ত রেখে তার আত্মীয় স্বজন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই নেত্রী বাংলাদেশে ফেরত আসবে না আসতে পারে না। রাজনীতির ভাষায় পরিষ্কার বলতে চাই, পলাতক আসামি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে না।

২৮ ডিসেম্বর, শনিবার বিকালে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের সেই আগস্ট মাসে জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এখন রাজনীতিতে নতুন তকমা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। যারা আজকে মিছিল করছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, হাসিনা আসুক আমরা স্বাগত জানাই। আইনের মুখোমুখি করে তার রায় কার্যকর করে যারা শহিদ হয়েছেন শহিদদের আত্মাকে শান্তি দিতে চাই।

তিনি আরও বলেন, কথা পরিষ্কার ওই শেখ হাসিনা আসার নাটক বানিয়ে সারা বাংলাদেশে গুপ্ত সংগঠনের নেতা-কর্মীরা আগুন জ্বালিয়ে এখন সন্ত্রাস করে অস্থিতিশীল করার চেষ্টা করবেন এটা বিএনপির নেতা-কর্মী, সাধারণ জনগণ মেনে নেবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান জানান।

জামালপুর : আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদের বিএনপি শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন। জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি প্রমুখ।

সমাবেশ শেষে জামালপুর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীঘাট এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন

পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬