ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী : বিএনপি নেতা-কর্মীরা বয়ড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৭ নভেম্বর, শনিবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় বয়ড়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল বয়ড়া বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধান সড়কে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতা-কর্মীরা।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান শিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক, উপজেলা বিএনপির সদস্য বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।

উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান শিপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন সুশৃঙ্খল ভাবে উন্নয়নের দিকে যাচ্ছে। এই সময় আওয়ামী লীগের লোকজন গুপ্তভাবে আগুন সন্ত্রাস শুরু করেছে। দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করতে রক্তচোষা শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে এসে ফের রক্তচোষার জন্য চিন্তা করছে। এ দেশের মাটিতে তার ঠাঁই নাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার অনেক মানুষকে গুম, খুনসহ অনেককে নির্যাতন করেছে। বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ তাদের নেই। শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহিত করা হবে।

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬