ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

জামালপুর : শহরের ফৌজদারী মোড়ে বিএনপি নেতৃবৃন্দের অবস্থান। ছবি : বাংলারচিঠিডটকম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেছে।

১০ নভেম্বর, মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত শহরের পাঁচটি পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে জামালপুর শহরের ফৌজদারি, বকুলতলা, তমালতলা, দয়াময়ী ও বাইপাস এই পাঁচটি পয়েন্টে অবস্থান নেন নেতা-কর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শহরের বিক্ষোভ মিছিল করেন।

কর্মসূচিতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিবে না। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে সাধারণ জনগণকে সাথে তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৮:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬