ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জামালপুর : শিশু ধর্ষণ মামলার আসামি জয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের মামলার আসামি জয়কে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ জুলাই, বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মেষ্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয় সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের শহিদুর রহমানের ছেলে। ৫ জুলাই, রবিবার রাতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই শিশুর মা বলেন, ৫ জুলাই বাড়িতে কেউ না থাকায় রাত ১০টার দিকে আমার মেয়ে বাড়ির গেটে তালা দিতে যায়। এ সময় আগে থেকে উৎপেতে থাকা জয় তাকে ধরে পাশের ঈদগাহ মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি আমার মেয়েকে ধর্ষণের বিচার চাই।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ এই প্রতিবেদককে বলেন, ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মেষ্টা এলাকা থেকে আসামি জয়কে গ্রেপ্তার করা হয়েছে। ৯ জুলাই, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬