ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির উঠানের পাশের গর্তে পানিতে ডুবে ইয়ামিন নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৯ মে, মঙ্গলবার উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ মে সকালে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। বাড়ির কাজের জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া একটি গর্তে পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি ওই গর্তে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের গর্ত থেকে তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

আপডেট সময় ১২:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬