ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ভূমিসেবা মেলা শুরু

দেওয়ানগঞ্জ : ভূমিসেবা মেলার উদ্বোধন করেন ইউএনও শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরুক্ষিত রাখি’’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৯ মে, মঙ্গলবার থেকে শুরু হযেছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা। উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করেছে।

ভূমিসেবা মেলা উপলক্ষে সকালে দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

ইউএনও বলেন, মেলার মূল্ উদ্দেশ্য সরকারের ভূমিসেবাগুলো জনগণের সামনে উপস্থাপন করা। ভূমি সেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমিসেবা দেওয়া হয়ে থাকে।

এ সময় ইন্সট্রাক্টর মো. মহিরউদ্দিন, সার্ভেয়ার রায়হান উদ্দিন, নাজির কাম ক্যাশিয়ার মো. জাহিদ হাসান, ক্রডিট চেকিং কাম সায়রাত সহকারী ফকরুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমিসেবা মেলায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তাৎক্ষণিক নামজারি, মিসকেস, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা, ভূমিবিষয়ক সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করা হচ্ছে। মেলায় স্থান পেয়েছে তিনটি স্টল।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে ভূমিসেবা মেলা শুরু

আপডেট সময় ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬