ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু ইসলামপুরে নকল সিগারেটে বাজার সয়লাব সংসদ সদস্য বাবুলকে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা মাহমুদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলন ১৭ মে, রবিবার বিকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে, মঙ্গলবার থেকে ২১ মে, বৃহস্পতিবার এই তিনদিনব্যাপী জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এই ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। এবারের এই ভূমিসেবা মেলার প্রতিপাদ্য হল- জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ।

সংবাদ সম্মেলনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার গুরুত্ব তুলে ধরেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সব কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণার উদ্দেশ্যে তিনদিনব্যাপী এই ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, মেলায় অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হবে। অনলাইনে প্রাপ্ত মৌজা ম্যাপের আবেদন ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা হবে। এ বিষয়ে ব্যাপক প্রচার, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং রেকর্ড হস্তান্তরসহ সব সেবা জনগণকে প্রদান করা হবে। সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

জেলা প্রশাসক বলেন, ভূমিসেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত ভূমিসেবা সংক্রান্ত ডকুমেন্টারি প্রচার করা হবে। এছাড়াও হট লাইন নাম্বার (১৬১২২)-এ ফোন করে ডাকযোগে মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি, ভূমিসেবা সম্পর্কে অভিযোগ দাখিল এবং ভূমিসেবা সংক্রান্ত যে কোন বিষয় জানা যাবে। এছাড়া যে কোন স্থান থেকে ভূমি পোর্টালে www.land.gov.bd রেজিস্ট্রেশন করে ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সব ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হবে। ভূমিসেবা মেলার গুরুত্ব তুলে ধরে ব্যাপক প্রচারণার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার বলেন, জামালপুর সদর উপজেলাসহ সাতটি উপজেলায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) থেকে নির্ধারিত ফি প্রদান করে বিভিন্ন অনলাইন সেবা যেমন : নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ বা নকশার আবেদন, অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি ও সায়রাতমহাল লিজ ইত্যাদি গ্রহণ করা যাচ্ছে। ভূমিসেবা মেলাতেও এই ধরনের সেবাদানের ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, ভূমিসেবায় যে অটোমেশন চলে আসছে, এতে করে যে ভূমিসেবা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে- এই মেলায় সেটাই সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হবে। ভূমিসেবা মেলার উদ্বোধনী দিন ১৯ মে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ ভূমি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজপোর্টলের সাংবাদিকবৃন্দ এই সংবাদ সম্মেলনে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি

জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে

আপডেট সময় ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬